ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
সারা দেশ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০: ০৩
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সংগৃহীত

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগ না দিয়ে কোনাবাড়ী, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তাঁরা।

এ সময় শ্রমিকদের বিক্ষোভে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১৭ ঘণ্টা আগে যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ

শ্রমিকদের দাবি, বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। এ দাবিতে সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। তাঁদের ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

টানা দুই দিনের শ্রমিক আন্দোলনে কোনাবাড়ী থেকে কালিয়াকৈর পর্যন্ত শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন