ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার
খেলা

শেষ মুহূর্তের পেনাল্টিতে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০: ২৮
শেষ মুহূর্তের পেনাল্টিতে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
সংগৃহীত

ম্যাচের শেষ বাঁশি বাজতে বাকি ছিল মাত্র কয়েক সেকেন্ড। ড্র নিয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল দুই দল। ঠিক সেই মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের চিত্র পাল্টে দিলেন আর্লিং হালান্ড। তাঁর শেষ মুহূর্তের গোলে দুই গোলে পিছিয়ে থেকেও ডেনমার্ককে হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছে নরওয়ে। একই সঙ্গে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে দলটি।

‘এ৪’ গ্রুপের ম্যাচে শুরুটা ভালো হয়নি নরওয়ের। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডেনমার্ক। প্রথমে গোল করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ। জাতীয় দলের হয়ে সবশেষ ছয় ম্যাচে এটি ছিল তাঁর পঞ্চম গোল।

আরও পড়ুন

লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে ২ ঘণ্টা আগে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে

ম্যাচের ১৪ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডেনমার্কের অধিনায়ক পিয়েরে-এমিল হইবার্গ। এতে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে যায় ডেনমার্ক।

তবে ৩৭ মিনিটে সতীর্থ মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করে ব্যবধান কমান হালান্ড। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় নরওয়ে।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অবশেষে ৮৩ মিনিটে সমতায় ফেরে দলটি। আন্দ্রেয়াস শেলদ্রেরুপের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জোরালো শটে গোল করেন ওডেগার্ড। ফলে ২-২ সমতায় ফেরে ম্যাচ।

এই ব্যবধানে ম্যাচ শেষ হলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল ডেনমার্কের। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে নাটকীয় ঘটনা ঘটে। ডি-বক্সের ভেতর জোয়াকিম অ্যান্ডারসেনের হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২৩ নভেম্বর ২০২৬ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

চাপের মুহূর্তে স্পটকিক নিতে এগিয়ে আসেন হালান্ড। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে নরওয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর জার্সি খুলে উদ্‌যাপনে মাতেন এই তারকা স্ট্রাইকার।

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। অন্যদিকে শেষ মুহূর্তের পেনাল্টিতে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ডেনমার্কের।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন