ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
খেলা

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক বৈভব সূর্যবংশী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ২৫
টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক বৈভব সূর্যবংশী


শনিবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে টস করতে নেমে এই রেকর্ড গড়েন সূর্যবংশী। ভারতের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ। ২০২৫ সালে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের তাইমুর আলী। ২০০৯ সালে ১৭ বছর ৩৫৮ দিন বয়সে ঘরোয়া টি-টোয়েন্টিতে কোয়েটা বিয়ার্সের নেতৃত্ব দেন তিনি। চতুর্থ স্থানে তানজানিয়ার লক্ষ বারকানিয়া এবং পঞ্চম স্থানে ফ্রান্সের নোমান আমজাদ।

অধিনায়কত্বের সুযোগ পেয়ে সূর্যবংশী বলেন, বিহারকে নেতৃত্ব দেওয়া তার স্বপ্ন পূরণের মতো। এ সুযোগের জন্য তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

তবে ব্যাট হাতে নিজের প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি এই তরুণ। ১২ বলে ১৮ রান করে পঞ্চম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি।

গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য বিহারের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তবে সব ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া রাইজিং স্টারস এশিয়া কাপে খেলতে শিগগিরই দল ছাড়বেন তিনি।

এর আগে চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হয়েছিলেন সূর্যবংশী। তবে এত অল্প বয়সে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার মতে, সূর্যবংশীকে আরও বেশি লাল বলের ক্রিকেট খেলে ধাপে ধাপে এগোনো উচিত।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন