https://newsbdc.com/sports/mwgq9lzgce
ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা স্ট্রাইকার্স
গত আসরে শিরোপার খুব কাছে গিয়েও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বসুন্ধরা স্ট্রাইকার্সকে। এবার আর সেই হতাশা নয়।
শেহজাদ আকবর সোবহানের নেতৃত্বে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
শনিবার (১৪ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে (এসসিবি) ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা স্ট্রাইকার্স।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে
দলের জয়ে ব্যাটে-বলে বড় অবদান রেখেছেন তাপস ঘোষ। বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
পরে ব্যাট করতে নেমে ৩৮ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন ৫২ রান। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে
শেহজাদ আকবর সোবহানের নেতৃত্বে এবার শিরোপা জয়ের মধ্য দিয়ে গত আসরের রানার্স-আপ হওয়ার আক্ষেপ ঘুচিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।
ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে এসসিবি।
১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বসুন্ধরা স্ট্রাইকার্স। দ্বিতীয় উইকেটে তাপস ঘোষ ও সুমন আহমেদের ৯৭ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয়। সুমন ৫৪ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
এর আগে বসুন্ধরা স্ট্রাইকার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে এসসিবি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন রাফি হক।
১৬ বলের ইনিংসে পাঁচটি চার মারেন তিনি। এ ছাড়া ওপেনার মো. সাইদুল ইসলাম নিশান ২৩ বলে ২৪ রান করেন। শেষদিকে ফরিদ ১৭ ও শরণ ১৬ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বাড়ান।
আরও পড়ুন
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬
বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাপস ঘোষ। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। খালেদ মাসুদ ২টি এবং রনি ও রাজি একটি করে উইকেট নেন।
দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণে আয়োজিত ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের এবারের আসরে খেলেছে ১০টি দল। তিনটি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের লড়াই। এরপর কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে দলগুলো।
সেই প্রতিযোগিতায় কাপের শিরোপা জিতে গত আসরের রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স এবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল। অন্যদিকে প্লেট ফাইনালে ইউসিবিকে হারিয়ে শিরোপা জিতেছে ঢাকা ক্রিকেটার্স।
খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।