https://newsbdc.com/sports/mwj0642ivi
আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল
সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’
স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামোর বিষয়ে বাতেন আরও বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা—সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
ইসিবির প্রতিনিধি দলের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসানও। তিনি বলেন, ‘প্রতিনিধি দল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’
আরও পড়ুন
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সফরে ইংল্যান্ডের তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার সূচি রয়েছে। মূল সিরিজের আগে জো রুট, হ্যারি ব্রুক ও জফরা আর্চারদের নিয়ে গড়া দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে এই স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজন করা সম্ভব হলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরার আরও একটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।