ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
খেলা

স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: টুখেল

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ৩০
স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: টুখেল


ম্যাচ শেষে খেলোয়াড়দের সাহস, মনোবল, শক্তি ও ফুটবলীয় দক্ষতার প্রশংসা করেন জার্মান এই কোচ। তিনি বলেন, ‘চমৎকার পারফরম্যান্স, জয়টা আমাদের প্রাপ্য ছিল। সব দিক থেকে আমরা তুলনামূলকভাবে ভালো দল ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছি।’

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিবিসির প্রতিবেদনে টুখেলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘এটা ছিল পূর্ণাঙ্গ পারফরম্যান্স, আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েছিলাম। আমরা ছিলাম সাহসী। মনোবল, শক্তি ও ফুটবলীয় গুণমানে সবকিছু ছিল শীর্ষ পর্যায়ে।’

তবে ম্যাচের শেষ দিকে এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ড এবং স্পেনকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ টুখেল। একই ঘটনায় লাল কার্ড ও পেনাল্টি—দুই শাস্তি দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টুখেল বলেন, ‘লাল কার্ড ও পেনাল্টি সবসময় বড় একটি সিদ্ধান্ত। আমি জানতে চাই কেন জোড়া শাস্তি দেওয়া হলো।’

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

১০ জনের দল হয়ে যাওয়ার পর শেষ আধঘণ্টা ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে ওঠে। এ প্রসঙ্গে টুখেল বলেন, ‘ওই মুহূর্ত থেকে এটা ছিল দীর্ঘ ৩০ মিনিট। কিন্তু আমি সেদিকে তাকাতে চাই না, কারণ প্রথম ৬০ মিনিটে অনেক ইতিবাচক বিষয় ছিল। তবে এই ধরনের দলের বিপক্ষে ওই আধঘণ্টা মনে হচ্ছিল দুই ঘণ্টা, বিশেষ করে যখন ১০ জন নিয়ে খেলতে হচ্ছে। লাল কার্ড না হলে আমরা সহজে জিততে পারতাম।’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

ম্যাচে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের পারফরম্যান্সও আলাদাভাবে প্রশংসা করেছেন কোচ। তার গুরুত্বপূর্ণ দুটি সেভ স্পেনকে ব্যবধান কমানো ও সমতায় ফেরার সুযোগ থেকে দূরে রাখে। টুখেল বলেন, ‘সে দারুণ দুটি সেভ করল, তার চমৎকার একটি ম্যাচ ছিল।’

এই জয় ইংল্যান্ডের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে বলে মনে করেন টুখেল। তার ভাষায়, ‘আমরা আমাদের সত্যিকারের জাত ও সামর্থ্য দেখালাম। আমরা সবসময় সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য তৈরি।’

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন