ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
খেলা

বিশ্রাম ও দলবদলের চিন্তায় ছন্দ হারিয়েছেন ভিনিসিয়ুস

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ৪০
বিশ্রাম ও দলবদলের চিন্তায় ছন্দ হারিয়েছেন ভিনিসিয়ুস


সোমবার সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপের পর যতটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল, ততটা নিতে পারেননি। টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ের প্রভাব ব্রাজিল দলের খেলোয়াড়দের ওপর পড়েছিল। তাই ছুটিতে বিশ্রাম নেওয়া, আনন্দ করা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোতেই বেশি মনোযোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

গত আগস্টে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে চুক্তির শেষ বছরে প্রবেশের আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলেছিল।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। কোচ হোসে মরিনহোও তাঁকে মাত্র তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন। এর মধ্যে বাঁ প্রান্তে নতুন যোগ দেওয়া আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ভালো শুরু ভিনিসিয়ুসের ওপর চাপ আরও বাড়িয়েছে।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

তবে খারাপ সময় কাটিয়ে গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরা ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী এই ব্রাজিলিয়ান তারকা। তাঁর ভাষায়, দীর্ঘদিন একই উচ্চতায় পারফরম্যান্স ধরে রাখা কঠিন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই কেবল দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বজায় রাখতে পেরেছেন। নিজেকে মানুষ হিসেবে উল্লেখ করে ভুলের কথা স্বীকার করেছেন ভিনিসিয়ুস। একই সঙ্গে প্রতিনিয়ত উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

শনিবার জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলে হারের ম্যাচে অবশ্য জোড়া গোল করেন ভিনিসিয়ুস। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন