ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

🔴 ব্রেকিং নিউজ

বাংলাদেশ • ঐক্যবদ্ধভাবে এগোতে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে এগোতে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় সরকার। তবে একটি মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। ১৪ দিন আগে বাংলাদেশ • ইউপি নির্বাচন: ৫ নভেম্বরের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইউপি নির্বাচন: ৫ নভেম্বরের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ কার্যক্রম শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই সংশ্লিষ্ট নির্বাচনে ভোট দিতে পারবেন। ১৪ দিন আগে বাংলাদেশ • বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ১৪ দিন আগে বাংলাদেশ • সাড়ে ৬ হাজার কোটি টাকায় ৫ হাজার ৮৩০টি পুলিশের গাড়ি কেনার উদ্যোগ সাড়ে ৬ হাজার কোটি টাকায় ৫ হাজার ৮৩০টি পুলিশের গাড়ি কেনার উদ্যোগ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি বিভিন্ন ধরনের যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৩৯টি প্রশাসনিক থানা, ৭৩টি হাইওয়ে থানা ও ২৪টি রেলওয়ে থানাসহ মোট ৭৩৬ থানার কার্যক্রম গতিশীল করতে এসব যানবাহন কেনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ টহলযানের পাশাপাশি রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, অল টেরেইন ভেহিক্যাল (এটিভি), স্পিডবোট ও অন্যান্য বিশেষায়িত যানবাহন। ১৪ দিন আগে প্রযুক্তি • তরঙ্গ নবায়নে ছাড়ের প্রস্তাব, রাজস্ব কমতে পারে ২৮৩৬ কোটি টাকা তরঙ্গ নবায়নে ছাড়ের প্রস্তাব, রাজস্ব কমতে পারে ২৮৩৬ কোটি টাকা সিমের ওপর থেকে কর প্রত্যাহারের পর এবার মোবাইল অপারেটরদের তরঙ্গ বা স্পেকট্রাম নবায়নের মূল্যেও ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ প্রস্তাব অনুমোদিত হলে সরকারের রাজস্ব আয় ২ হাজার ৮৩৬ কোটি টাকার বেশি কমতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। ১৪ দিন আগে অর্থনীতি • বিশ্ববাজারে এক বছরে গমের দাম বেড়েছে ৩০ শতাংশ, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা বিশ্ববাজারে এক বছরে গমের দাম বেড়েছে ৩০ শতাংশ, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা বিশ্ববাজারে এক বছরে গমের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধের কারণে শস্য পরিবহনে বিঘ্ন, জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি এবং এল নিনোর প্রভাবে খরা ও ফসলের উৎপাদন কমে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের বাজারে চাপ বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এমনকি ২০২৭ সালজুড়েও এর প্রভাব থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ১৪ দিন আগে বাংলাদেশ • প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের, তুললেন সেলফি প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের, তুললেন সেলফি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। তাঁদের আবদারে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। ১৪ দিন আগে বাংলাদেশ • দুপুরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, বেলা ৩টায় জনসভা দুপুরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, বেলা ৩টায় জনসভা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। পরে বেলা ৩টায় নগরের মাদ্রাসা মাঠে রাজশাহী বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। ১৪ দিন আগে সারা দেশ • নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে আটজনের নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে আটজনের নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ১৪ দিন আগে বাংলাদেশ • সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে সরকার। ১৪ দিন আগে বাংলাদেশ • দুর্গোৎসবের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি অব্যাহত: এসআরবি-১ অধিনায়ক দুর্গোৎসবের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি অব্যাহত: এসআরবি-১ অধিনায়ক গাজীপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া দেশের কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি বলে জানিয়েছেন এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৪ দিন আগে সারা দেশ • ভালো চাকরির প্রলোভনে সৌদি আরব, পরে জিম্মি; মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভালো চাকরির প্রলোভনে সৌদি আরব, পরে জিম্মি; মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার শেরপুরে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠানো এবং পরে জিম্মি করে রাখার অভিযোগে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্য দুই আসামি এখনো পলাতক। ১৪ দিন আগে