https://newsbdc.com/sara-desh/mvuaaxc1c8
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বর্ণাঢ্য সংবর্ধনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর সম্মানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ ও রূপগঞ্জবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে) অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও রূপগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আরও পড়ুন
যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ১৯ ঘণ্টা আগে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারির নেতা হিসেবে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক অতিথি জানান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
আরও পড়ুন
সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার ১৯ ঘণ্টা আগে

আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ ও রূপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।