https://newsbdc.com/business-bank/mwlu7mtx7m
সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন মো. নুরুল আফছার
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা ৪ ঘণ্টা আগে
মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।
ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এ ছাড়া নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ পান।
আরও পড়ুন
দুই লাখ টাকার দ্বারপ্রান্তে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’ এবং ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননাও পেয়েছেন তিনি। এ ছাড়া কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২৩ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেন।
মো. নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য। পাশাপাশি তিনি বিভিন্ন আর্থসামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।