ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
শিক্ষা

কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে অধিদপ্তর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২: ৪৭
কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে অধিদপ্তর


সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ৩ ঘণ্টা আগে এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলোর হালনাগাদ তালিকা তৈরির জন্য শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত প্রত্যেকের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা ছকের হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি বা পেনড্রাইভে জমা দিতে হবে। তথ্য এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে ব্যক্তিগতভাবে নিতে হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রত্যেকের তথ্য যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

শিক্ষা নিয়ে আরও পড়ুন