ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
শিক্ষা

ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২: ৪৮
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ ডিসেম্বর পর্যন্ত


সোমবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন

এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ৩ ঘণ্টা আগে এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

কোর্স শুরুর আগে সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে নির্ধারিত ফি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ ‘IF Deeny Dawat & Culture Dept. Baitul mokarram’ থেকেও ফরম ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

পূরণ করা ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ২০২৭ সালের ৩ জানুয়ারি কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

তিন মাসের এ কোর্সে সপ্তাহে তিন দিন—রবি, সোম ও বুধবার—বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে। তবে প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে। প্রতিদিন দুটি করে ক্লাস এবং মাসে ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষা-সহ পুরো কোর্সে মোট ৭৬টি ক্লাস থাকবে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি এক ঘণ্টা।

আরও পড়ুন

ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬ ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

ভর্তি-সংক্রান্ত জরুরি প্রয়োজনে প্রশিক্ষণ সহকারী (০১৭৩৪৬৫৬৮১৯) অথবা ভাষা শিক্ষক (০১৬১৬৭৬৮৪৮৬)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

শিক্ষা নিয়ে আরও পড়ুন