https://newsbdc.com/entertainment/mwkhyaa9ye
অঞ্জন ও সুমনের পর এবার সঞ্জীব চৌধুরীর স্মরণে ট্রিবিউট কনসার্ট
‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায়। রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে গানের আসর।
আরও পড়ুন
মা/রা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান ৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন তারা।
২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন স্মরণ ও শ্রদ্ধা জানাতেই এ বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধারাবাহিক কনসার্ট আয়োজন অব্যাহত রাখতে চান তাঁরা। নতুন প্রজন্ম যেন এসব শিল্পীর গান সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারে এবং তাঁদের সৃষ্টিকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন গান তৈরিতে উৎসাহিত হয়, সেটিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ২৩ নভেম্বর ২০২৬
কনসার্টের আগাম টিকিট বা আর্লি বার্ডের মূল্য ৭০০ টাকা। অনুষ্ঠানস্থলে টিকিট কিনতে খরচ হবে ১ হাজার টাকা। ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে যোগাযোগ করে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট ছিলেন সঞ্জীব চৌধুরী। বাংলা গানে স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। বাংলা লোকগানকে শহুরে তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তুলতেও ভূমিকা রেখেছেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।