https://newsbdc.com/international-india/mwd2af2tao
ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় সংস্কার ভারতের, ই-ভিসা মিলবে ১৭২ দেশের নাগরিকদের
শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। তবে ভিসার কার্যকারিতা শিক্ষাক্রমের মেয়াদের ওপর নির্ভর করবে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
ব্যবসায়িক ভিসায় নতুন উপশ্রেণি
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন বা দীর্ঘমেয়াদি উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে বি-১ ভিসা ব্যবহার করা যাবে। অন্যদিকে, চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রমের জন্য থাকবে বি-২ ভিসা।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন ভিসা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে দেশটি।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
সংশোধিত ব্যবস্থায় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।