ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলার তাগিদ, ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০: ২৫
ইরানে নতুন করে হামলার তাগিদ, ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু


আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু প্রতিদিন ট্রাম্পকে ফোন করে যুদ্ধ পুনরায় শুরুর তাগিদ দিচ্ছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চায় না, তারা এর বিরোধিতা করছে। ওই ব্যক্তি আরও জানান, আঞ্চলিক নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর দেওয়া বক্তব্যেও উপসাগরীয় মিত্রদের এমন অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশ বর্তমান অবস্থা বজায় রাখার পক্ষে।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে সামরিক অভিযান পুনরায় শুরুর জন্য নেতানিয়াহুর ধারাবাহিক তদবিরে আরব ও মুসলিম বিশ্বের নেতারা উদ্বিগ্ন।

তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করতে চান। যদিও এ বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে বর্তমানে কোনো বিশেষ চাপ বা উদ্যোগ চলছে না বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে বেশ নম্রভাবে কথা বলছে।

হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন