ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার আত্মসমর্পণ করা উচিত: রিজভী গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ অভিযান চালাতে গিয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ১১ পুলিশ সদস্য

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১: ৫৯
পাকিস্তানে পুলিশ অভিযান চালাতে গিয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ১১ পুলিশ সদস্য
সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার পর পুলিশের পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশের দলটি হামলার শিকার হয় বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের দলটি ওই এলাকায় যাওয়ার সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ১১ পুলিশ সদস্য নিহত এবং আরও ১২ জন আহত হন।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন