https://newsbdc.com/international/mwhcya64jc
সৌদি আরবে হুতিদের ছোড়া ২ ক্ষেপণাস্ত্র ও ৩ ড্রোন প্রতিহতের দাবি
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুতিরা। এর আগে গত সপ্তাহে রিয়াদে সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় গোষ্ঠীটি। এ ছাড়া দেশটির সিংহভাগ তেল ও গ্যাসের মজুত থাকা পূর্বাঞ্চলীয় প্রদেশটিও গত কয়েক সপ্তাহে একাধিকবার হামলার শিকার হয়েছে। গত অক্টোবরেও ওই অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছিল হুতিরা।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলোতে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে গোষ্ঠীটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।