ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জীবনযাপন

সকালের রোদে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৩: ২৮
সকালের রোদে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা
সংগৃহীত

সুস্থভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম জরুরি। তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত এসব অভ্যাসের বাইরেও আরেকটি প্রয়োজনীয় উপাদান প্রায়ই অবহেলা করা হয়, তা হলো সূর্যালোক বা প্রতিদিন কিছুটা সময় রোদে কাটানো। সঠিক নিয়ম মেনে পরিমিত মাত্রায় সূর্যের আলো গ্রহণ করলে শরীরের সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জীবনযাপনবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘অ্যান্টি-এইজিং’ ও ‘রিজেনারেটিভ মেডিসিন’ বিশেষজ্ঞ ডা. সাবরিনা সোল্ট জানিয়েছেন, মানবদেহ প্রাকৃতিকভাবেই এমনভাবে তৈরি, যা সূর্যালোকের সংস্পর্শে এলে ভালো কাজ করে। হরমোন উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য এবং শরীরের ভেতরের ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ নিয়ন্ত্রণে সূর্যের আলো ভূমিকা রাখে। অতিরিক্ত রোদ ত্বকের জন্য ক্ষতিকর। তবে পরিমিত ও কৌশলগতভাবে রোদ পোহানো শরীর সুস্থ রাখতে সহায়ক।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১২ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

কতক্ষণ রোদে থাকা নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১০ থেকে ৩০ মিনিট সরাসরি খোলা ত্বকে সূর্যের আলো লাগানো যেতে পারে। এছাড়া প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত ৫ থেকে ১০ মিনিট শরীরে ভোরের নরম আলো লাগালে ‘সার্কাডিয়ান রিদম’ বা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি সচল রাখতে সাহায্য করে। এর ফলে ঘুম ও হরমোনের স্বাভাবিক ছন্দ বজায় থাকে।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

দীর্ঘায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় রোদের উপকারিতা

বিশেষজ্ঞরা দীর্ঘায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় সূর্যালোকের বিভিন্ন উপকারিতার কথা বলেছেন। যেমন—

মন ভালো রাখা ও অবসাদ কমানো: সূর্যের আলো মস্তিষ্কে ‘সেরোটোনিন’ নামক নিউরোট্রান্সমিটারের নিঃসরণ বাড়াতে সহায়তা করে। এর ফলে মেজাজ ভালো থাকে, মনোযোগ বাড়ে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

ভালো ঘুম: রাতে ভালো ঘুমের জন্য ক্যাফেইন বর্জন বা স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি সকালের রোদ বেশ কার্যকর। সকালে প্রাকৃতিক আলো শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে সাহায্য করে। সঠিক ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।

প্রাকৃতিক ভিটামিন ডি-এর জোগান: হাড়, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি অপরিহার্য। সূর্যের অতিবেগুনি-বি রশ্মির সংস্পর্শে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। এটি হাড়ের সুস্থতা বজায় রাখতে এবং ভিটামিন ডি-এর ঘাটতি প্রতিরোধে সহায়তা করে।

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রদাহ নিয়ন্ত্রণ: সূর্যালোক শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রমে ভূমিকা রাখে। পাশাপাশি শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণেও সহায়তা করে।

অতিরিক্ত রোদের ঝুঁকি

আরও পড়ুন

মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬ মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে

রোদ উপকারী হলেও দুপুরের কড়া রোদ বা অতিরিক্ত সময় রোদে থাকা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন প্রোটিন ক্ষতিগ্রস্ত করে দ্রুত চামড়া কুঁচকে দিতে পারে এবং ডিএনএর ক্ষতি করতে পারে। এর ফলে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

এ কারণে রোদ থেকে উপকার পেতে সকালের নরম আলো বেছে নেওয়া ভালো। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার, ছাতা বা চওড়া টুপি পরা এবং ত্বককে অতিরিক্ত রোদ থেকে সুরক্ষিত রাখা উচিত।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Health নিয়ে আরও পড়ুন