https://newsbdc.com/national-capital/mv9bmgtb0h
মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান লক্ষ্য: আবদুস সালাম
ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের পরিবর্তন ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বল্পমূল্যে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০ ১৭ অক্টোবর ২০২৬
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু ধর্মাবলম্বীসহ নিম্ন আয়ের মানুষ উপকৃত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন
রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর ১৬ অক্টোবর ২০২৬
অর্থনৈতিক সংকটে ধৈর্য ও সহনশীলতার আহ্বান
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময় প্রয়োজন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। তাই দেশ ও মানুষের অর্থনৈতিক ক্ষতি হয়—এমন কর্মসূচি এড়িয়ে সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ১৫ অক্টোবর ২০২৬
আবদুস সালাম বলেন, ‘পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। পাঁচ বছর পর জনগণ ভোটের মাধ্যমেই তাদের সিদ্ধান্ত জানাবেন।’
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০ মিনিট আগে
ধর্মীয় সম্প্রীতি ও সমান অধিকারের ওপর গুরুত্ব
ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দরিদ্র মানুষ কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আবদুস সালাম আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সাফল্য যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সংযমী থাকতে হবে।
আরও পড়ুন
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৩৮ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ডিএসসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন ও উৎসব উদযাপনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানী থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।