ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ
বাংলাদেশ

মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট, কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৫: ২১
মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট, কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা
সংগৃহীত

ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকারের মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায়ও শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

আরও পড়ুন

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ২ মিনিট আগে সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে তাদের প্রত্যাশা, গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।

আরও পড়ুন

আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ১৭ মিনিট আগে আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ব্ল্যাকলিস্ট না করার দাবি জানান। সেই সঙ্গে অন্যান্য দাবিও বাস্তবায়নের দাবি জানান তারা।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন