ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

সংকটে হকার ও এজেন্টদের পাশে থাকার আশ্বাস বসুন্ধরা গ্রুপের

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০: ৫৮
সংকটে হকার ও এজেন্টদের পাশে থাকার আশ্বাস বসুন্ধরা গ্রুপের
সংগৃহীত

ডিজিটাল মাধ্যমের বিস্তারে ছাপা সংবাদপত্রের পাঠক ও বিক্রি কমে যাওয়ায় সংকটে পড়েছেন এজেন্ট, হকার ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে সংবাদপত্রশিল্পের সংকট মোকাবিলায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

গতকাল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে সংবাদপত্রের সার্কুলেশন ম্যানেজার, এজেন্ট, হকার ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম বলেন, সাংবাদিকরা সংবাদ তৈরি করেন, আর সেই সংবাদ পাঠকের হাতে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এজেন্ট, হকার ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা একে অপরের পরিপূরক। তাই সংবাদপত্রশিল্পের স্বার্থে যেকোনো সংকট মোকাবিলায় সবার ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখা জরুরি।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, সংবাদপত্রশিল্পের যেকোনো প্রয়োজনে বসুন্ধরা গ্রুপ হকার ও এজেন্টদের পাশে থাকবে।

সভায় হকার ও এজেন্ট নেতারা বলেন, একসময় দেশের জাতীয় দৈনিকগুলোর সার্কুলেশন ছিল লাখ লাখ কপি। জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও সংবাদপত্রের এজেন্ট ও হকারদের বিস্তৃত নেটওয়ার্ক ছিল। কিন্তু ডিজিটাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব ও অনলাইন নিউজ পোর্টালের প্রসারে ছাপা সংবাদপত্রের পাঠক ও বিক্রি দ্রুত কমে যাচ্ছে। এতে এজেন্ট ও হকারদের পেশা অস্তিত্ব সংকটে পড়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

তাঁরা জানান, পত্রিকার বিক্রি কমলেও এজেন্টদের অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, পরিবহন খরচ, কর্মচারীদের বেতন ও হকারদের মজুরিসহ পরিচালন ব্যয় বেড়েছে। বিক্রির কমিশন দিয়ে এসব ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে অবিক্রীত পত্রিকার আর্থিক দায়ও এজেন্টদের বহন করতে হচ্ছে।

সংবাদপত্রশিল্প রক্ষায় এজেন্ট ও হকারদের কমিশন বৃদ্ধি, আর্থিক নিরাপত্তা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর সহযোগিতার দাবি জানান তাঁরা।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ২ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

তাঁদের মতে, সংবাদপত্র শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়, এটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই এ শিল্পের সঙ্গে যুক্ত এজেন্ট ও হকারদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মাসুদুর রহমান, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশনের সভাপতি বিল্লাল হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র লায়ন মো. আবুল হাসান মাহমুদ, সহসভাপতি রিয়াজ শাহী ও হারুনুর রশীদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ঢাকা সংবাদপত্র বহুমুখী হকার্স সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার আবুল কালাম, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার জালাল আহমেদ জিহাদী, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আখতার হোসেন রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক ফরহাদ, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং বরিশাল বিভাগীয় এজেন্ট ফিরোজ আহমেদ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন