ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ডা. জোবাইদাসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১৩: ৩৫
ডা. জোবাইদাসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম, অথচ ঝুঁকি বেশি। এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও ন্যায্য অর্থায়নের দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি জানান, প্রতিনিধিদলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হবেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পররাষ্ট্রসচিব জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের বিষয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উন্নত দেশগুলো আগে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব সময় সেই সহায়তা পায় না। তাই জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়টি সম্মেলনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

সফরকালে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন