ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

বিশ্ব ডায়াবেটিস দিবসে মিরপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭: ৫১
বিশ্ব ডায়াবেটিস দিবসে মিরপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সংগৃহীত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল। আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির মিরপুর-১০ ও মিরপুর-৬ শাখায় একযোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা (FBS/RBS) এবং রক্তচাপ পরিমাপের সুযোগ থাকবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণের সুবিধাও রাখা হয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

এ ছাড়া নির্ধারিত সরকারি ফি-সংক্রান্ত পরীক্ষা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আয়োজকদের মতে, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন