https://newsbdc.com/national-capital/mwbxptrtd5
খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি/হত
রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৯ মিনিট আগে
নিহত তাউসিফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। তাঁর বাবার নাম কামরুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। হাতিরপুলের মোতালিব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫১ মিনিট আগে
হাসপাতালে মোটরসাইকেলচালক মো. সেলিম জানান, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। বুধবার সকালে বিমানবন্দর থেকে তাউসিফকে নিয়ে হাতিরপুলের দিকে যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে পৌঁছালে পেছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাউসিফ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তাউসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।