https://newsbdc.com/national-capital/mwfa7ntzsb
রাজধানীর বিমানবন্দর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের
রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কনস্ট্রাকশন সাইটের প্রকৌশলী ফরিদুল ইসলাম সরদার (৪০) ও রাজমিস্ত্রি মোবারক হোসেন রাজু (২৪)।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৭ মিনিট আগে
ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে। অন্যদিকে মোবারক হোসেন গাজীপুর সদর উপজেলার কেশুরিতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাঁরা বর্তমানে কর্মস্থলের কনস্ট্রাকশন সাইটেই থাকতেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, ভাষানটেক এলাকায় তাঁদের কনস্ট্রাকশন সাইটের কাজ চলছিল। সেখান থেকে মোটরসাইকেলে করে উত্তরার দিকে যাওয়ার পথে দ্রুতগতির একটি জিপ পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫৯ মিনিট আগে
খবর পেয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিপটি ও চালককে তাৎক্ষণিকভাবে আটক বা জব্দ করা সম্ভব হয়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।