https://newsbdc.com/national-capital/mwoj4fqqj7
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের যথাক্রমে ৮৭ ও ৫২ শতাংশ পুড়ে গেছে।
দুজনেরই শ্বাসনালিতে ক্ষত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফতুল্লায় ইসদাইর রতন ডাইংয়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
দগ্ধ ব্যক্তিরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে।
তিনি আরো জানান, দুই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।