ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

২ হাজার ৬০০ টাকা জরিমানা, রশিদ না দেওয়ার অভিযোগ চালকদের

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৫: ৫২
২ হাজার ৬০০ টাকা জরিমানা, রশিদ না দেওয়ার অভিযোগ চালকদের


শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ কর্মসূচি পালন করেন চালকরা। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

অটোরিকশাচালকদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলের সময় তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। মাঝেমধ্যে অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ ছাড়া প্রতিটি অটোরিকশার বিপরীতে ২ হাজার ৬০০ টাকা আদায় করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

চালকরা জানান, এসব ঘটনার প্রতিবাদ ও প্রতিকার চেয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

অটোরিকশাচালক ইসরাফিল বলেন, “কিস্তিতে টাকা তুলে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছি। হাইওয়ে পুলিশ রাস্তায় হয়রানি করে, আবার মাঝেমধ্যে ২ হাজার ৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও কোনো রশিদ দেয় না। প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এর প্রতিকার চাই।”

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৪ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালকদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন