ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার
বাংলাদেশ

শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ০৯
শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত এ আসনে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে জানান তিনি।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ১৩ মিনিট আগে আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদার হওয়ার আহ্বান

এর আগে পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৯ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

প্রযুক্তিনির্ভর ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষাগারের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৯ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। অপরাধের অভিযোগ থাকলে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Election নিয়ে আরও পড়ুন