ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
পরিবেশ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, ভোরে ঠান্ডা বেশি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১: ২৮
তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, ভোরে ঠান্ডা বেশি
সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৮ ঘণ্টা আগে রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

সকালে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়তে দেখা যায়। জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা।

ভ্যানচালক রবি ইসলাম জানান, সকালে ভ্যান চালানোর সময় ঠান্ডা বেশি লাগে। তবে দিনের বেলায় রোদ উঠলে আবার গরম অনুভূত হয়। চা শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা বাগানে কাজ করতে গেলে এখন গরম কাপড় বা চাদর সঙ্গে নিতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি বাড়ে। রাত থেকে ভোর পর্যন্ত অনেকেই কাঁথা বা চাদর ব্যবহার করছেন।

আরও পড়ুন

সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৮ ঘণ্টা আগে সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই

জমে উঠছে শীতের পিঠার বাজার

শীতের আমেজের সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতেও দেখা যাচ্ছে মৌসুমি পরিবর্তন। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে ভাপা, চিতই ও পাকান পিঠার দোকান। সন্ধ্যার পর এসব দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়ছে।

পিঠা বিক্রেতা আবু বক্কর সবুজ জানান, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার চাহিদাও বাড়ে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর মানুষ ভাপা ও চিতই পিঠা খেতে আসছেন।

আরও পড়ুন

গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার ৮ ঘণ্টা আগে গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার

দিনে তুলনামূলক উষ্ণতা এবং রাতে ঠান্ডার কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশিসহ বিভিন্ন অসুস্থতায় ভোগার খবর জানিয়েছেন স্থানীয়রা। অসুস্থতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানানসই পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা অঞ্চলের কাছাকাছি অবস্থান, হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ায় শীতের অনুভূতি বাড়ছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

পরিবেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন