https://newsbdc.com/national-environment/mvurm123py
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর সাগরে নতুন লঘুচাপ, বৃষ্টির আভাস
সম্প্রতি ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরই মধ্যে সাগরে আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর।
আরও পড়ুন
আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ১০ মিনিট আগে
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৯ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী চার দিনেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।