ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
বাংলাদেশ

নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০: ৪৮
নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব
সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজামণ্ডপগুলোতে শেষ হয়েছে অধিকাংশ প্রস্তুতি। দেবী দুর্গার আরাধনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী কয়েক দিন উৎসব উদ্‌যাপন করবেন ভক্তরা।

প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তবে এ বছরের তিথির বিশেষ বিন্যাসের কারণে পূজার আনুষ্ঠানিকতা ছয় দিন ধরে চলবে বলে নির্ঘণ্টে উল্লেখ করা হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ১ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করা হয়েছে পৃথক বাণীতে।

দুর্গাপূজার মূল আয়োজনের আগে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবীর বোধন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করার উদ্দেশ্যে এ আচার পালন করা হয়। সাধারণত পঞ্চমীর সন্ধ্যায় দেবীর বন্দনা ও বোধনের মধ্য দিয়ে পূজার প্রস্তুতি পূর্ণতা পায়।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ২ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

এর আগে গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। হিন্দু পুরাণের বর্ণনা অনুযায়ী, রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেছিলেন, যা বাসন্তীপূজা নামে পরিচিত। অন্যদিকে, রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। শরৎকালের এই পূজাই শারদীয় দুর্গোৎসব হিসেবে পরিচিত। ধর্মীয় পরম্পরায় একে অকালবোধনও বলা হয়।

এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী, আজ শুক্রবার মহাষষ্ঠী। ষষ্ঠীতিথিতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হবে। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব। চণ্ডীপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ ও মন্দির এলাকা।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ২ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার মহাসপ্তমী, রোববার মহাসপ্তমী (অধিক পূজা), সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের দুর্গোৎসব।

আরও পড়ুন

দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ৩ ঘণ্টা আগে দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুসারে, এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। প্রচলিত ব্যাখ্যায় ঘোড়ায় আগমনকে ফসল ও শস্যের ক্ষতির আশঙ্কার সঙ্গে যুক্ত করা হয়। অন্যদিকে, নৌকায় গমনকে শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। সে হিসাবে এবার মণ্ডপ বেড়েছে ৪৯৬টি।

আরও পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ৩ ঘণ্টা আগে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ

তবে রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে। এ বছর ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন রয়েছে, গত বছর এ সংখ্যা ছিল ২৬১টি।

পূজাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবির সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন মণ্ডপে স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন