ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
বাংলাদেশ

পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবির ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১: ২৪
পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবির ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন
সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ উপলক্ষে বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেল নিয়ে নিয়মিত টহল চলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

তিনি জানান, বর্তমানে নাশকতার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক তৎপরতা শনাক্ত ও প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎসব চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৩ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

এসআরবি সূত্রে জানা গেছে, চলতি বছর সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব।

বাহিনীর মহাপরিচালক জানান, ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন। পাশাপাশি পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো সচল রয়েছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে।

আরও পড়ুন

দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ৪ ঘণ্টা আগে দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং দল ২৪ ঘণ্টা কাজ করছে। অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে। এ ছাড়া পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, বিজয়া দশমীতে প্রতিমা পরিবহন ও বিসর্জন ঘিরে নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিমা পরিবহন এবং বিসর্জনের নির্ধারিত পথগুলোতে বিশেষ টহল পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত বিসর্জনস্থলে দায়িত্ব পালন করবেন এসআরবি সদস্যরা।

আরও পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ৫ ঘণ্টা আগে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, শান্তি ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে পারেন, তা নিশ্চিত করাই বাহিনীর লক্ষ্য। এ উদ্দেশ্যে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বিগত বছরগুলোর মতো এবারও সারা দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে আশা প্রকাশ করেন এসআরবি মহাপরিচালক।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন