https://newsbdc.com/national/mvewl5mvyj
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। এ বিষয়ে বিরোধী দলের আপত্তি না থাকলেও সংশোধন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক পরিণতি বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। জুলাইকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথনির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন
৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ২ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনা তুলে ধরতে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ আন্দোলনের ইতিহাস প্রতিফলিত করার আহ্বান জানান তিনি। শুধু জুলাই মাস বা বার্ষিক আয়োজনের মধ্যে স্মরণ সীমাবদ্ধ রাখলে চলবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ২ ঘণ্টা আগে
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ, জাতীয় জীবনের প্রত্যাশা এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের মর্যাদা প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কিছু সাংবিধানিক ও আইনগত বিষয় রয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলমান। জুলাইয়ের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন এবং সরকার তা বাস্তবায়নে কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।