https://newsbdc.com/national/mvezz0gk9v
পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে রোববার রাতভর নানা আলোচনা ও নাটকীয়তার পর সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
পূর্বঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক। সেখানে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।