https://newsbdc.com/national/mvkgym8vt0
সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সকাল ৮টা ৩৫ মিনিটে শাহেদের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ১ ঘণ্টা আগে
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শাহেদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ার কথা জানানো হয়।
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন শাহেদ
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মেদ। ওই ঘটনায় নিহত অপর বাংলাদেশি হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি, যিনি ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। হামলায় আরও ২৭ বাংলাদেশি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ১ ঘণ্টা আগে
পরিবারের জন্য প্রায় ৯ লাখ টাকা সহায়তা
শাহেদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, জমা হওয়া অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।