https://newsbdc.com/national/mvkitnkf7d
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে
শাহেদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ইসা কন্ট্রাকটিং কোম্পানি তাঁর বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। তিনি ২০১৩ সাল থেকে সৌদি আরবের জেদ্দায় প্লাম্বার হিসেবে কাজ করছিলেন।
আরও পড়ুন
৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর পর দেশে ফিরে স্ত্রী কোহিনূর আখতার কাকলী এবং দুই ছেলে আবদুল্লাহ ও কাওসারের সঙ্গে এক মাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
এর আগে গত ১৪ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আবিয়ার সঙ্গে বৈঠকে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহযোগিতা চান। আহত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় তিনি সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।