https://newsbdc.com/national/mvrze3c46z
প্রবাসীদের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রবাসী বাংলাদেশিদের বিশ্বের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় দুষ্কৃতিকারী,শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকারের সামনে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে আরও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দেশটির সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের অনেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর মধ্যে তরুণদের সংখ্যা বেশি। তাঁদের জন্য কর্মসংস্থান তৈরি করা জরুরি। বর্তমান বিশ্ব অর্থনীতির বাস্তবতায় সরকারের প্রধান কাজ হলো বেসরকারি খাতে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা।
আরও পড়ুন
শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৯ ঘণ্টা আগে
তারেক রহমান জানান, দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে ৪৬টি বন্ধ মিল-কারখানা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ও সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জাপানিসহ কয়েকটি ভাষা শেখার সুযোগ থাকবে এবং শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিতে পারবে। আগামী বছর থেকে এ উদ্যোগ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
আরও পড়ুন
বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৯ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও উন্নত করা প্রয়োজন। এ লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা চালু এবং শিশু ও নারীদের জন্য পৃথক ওয়ার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।