ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার
বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৬: ০০
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বর্তমান সরকারের সময়ে দেশে গুম, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৭ মিনিট আগে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এদিন একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, রাজনৈতিক পরিস্থিতি, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং চলমান উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইন অনুযায়ী সবার বিচার হবে

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে ফিরতে চান, তা সরকারের দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী সবার বিচার হবে।

নাটোরে এক সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই সংসদ সদস্যের ছেলেকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন

শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? ৯ ঘণ্টা আগে শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে?

উপনির্বাচন ও পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ

চলমান উপনির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ভালো হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছিল।

রাজনৈতিক বিবেচনায় অতীতে বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগের বিষয়ে তিনি জানান, তাঁদের পুনরায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন

বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা ৯ ঘণ্টা আগে বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা রয়েছেন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল।

ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু নিয়ে মন্তব্য করেননি

সম্প্রতি এক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন