ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ এলপিজির নতুন দাম ঘোষণা, কোন সিলিন্ডার কত টাকায়? গাড়ির ডিকিতে ৩৮০ লিটার জমজমের পানি, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম আগামী গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হা/মলা, নি/হত ভারতীয় নাগরিক এভারেস্ট বেস ক্যাম্পে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নি/হত ১
বাংলাদেশ

এখন যারা রাস্তায়, তারা দুষ্কৃতকারী,শ্রমিকদের সঙ্গে তাদের সম্পর্ক নেই :স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২: ৪০
এখন যারা রাস্তায়, তারা দুষ্কৃতকারী,শ্রমিকদের সঙ্গে তাদের সম্পর্ক নেই :স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

এখনো যারা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এখন যারা অস্থিরতা সৃষ্টি করছেন, তাঁরা পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব করছেন। সরকার এসব কঠোর হাতে দমন করবে। কেউ যদি কোনো রকমের পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ১ মিনিট আগে ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ—সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মানোন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন