https://newsbdc.com/national/mw0g3e30ep
ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি
মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিন কর্মকর্তা ও ১৯ সদস্যের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের নিরাপদ ও সুস্থ সফর কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিচারকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, চালকের বিভাগীয় মামলা স্থগিত ৩০ মিনিট আগে
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তারুণ্য ওমরাহ পালনের উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা নৈতিক চরিত্র গঠনে সহায়ক। মানসিক সংস্কারই সব সংস্কারের ভিত্তি। তাই ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও কল্যাণমুখী প্রতিষ্ঠান। ওমরাহ পালনের মাধ্যমে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে হবে।
আরও পড়ুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ১ ঘণ্টা আগে
মহাপরিচালক সফরকারীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বয়স্ক ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সফরসংক্রান্ত সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।