https://newsbdc.com/national/mw5ud4my6h
শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ
শিক্ষানবিশ লাইসেন্সধারীদের (শিক্ষানবিশ চালক) জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এ নির্দেশনা তুলে ধরা হয়।
এতে বলা হয়, ‘মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।’
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৫ মিনিট আগে
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে কেউ গাড়ি চালানো শিখলে তাকে শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়।
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, তখন গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘L’ (Learner-এর সংক্ষিপ্ত রূপ) চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হয়।
রাস্তায় চলাচলকারী অন্যান্য গাড়ির চালকেরা যেন দূর থেকে ‘L’ চিহ্ন দেখে বুঝতে পারেন যে গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। এতে তাঁরা পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পারবেন।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৭ মিনিট আগে
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।