ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে চালু হতে পারে দুটি মনোরেল, চলবে যেসব রুটে

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৯: ৪২
রাজধানীতে ২০৩০ সালের মধ্যে চালু হতে পারে দুটি মনোরেল, চলবে যেসব রুটে
সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট কমাতে এবং গণপরিবহনব্যবস্থাকে আরও আধুনিক করতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এখন প্রস্তাবিত রুটগুলোর বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) এ সমীক্ষা পরিচালনা করেছে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে।

হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) ঢাকায় প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। এসব রুটের মধ্য থেকে কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে দুটি রুট চূড়ান্ত করা হবে।

প্রস্তাবিত পাঁচটি রুট হলো:

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

1. বিমানবন্দর-বসুন্ধরা: পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে ২৫ দশমিক ২ কিলোমিটার।

2. মধ্য বাড্ডা-ভুলতা: ১৪ দশমিক ৬ কিলোমিটার।

3. রামপুরা-ডেমরা: ১০ দশমিক ৩ কিলোমিটার।

4. মোহাম্মদপুর-পোস্তগোলা: ১১ দশমিক ৭ কিলোমিটার।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫১ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

5. বিমানবন্দর-সাভার: উত্তরা সেন্টার হয়ে ১৭ দশমিক ৬ কিলোমিটার।

পরিকল্পনা অনুযায়ী, তিন মাসের মধ্যে একটি অগ্রাধিকারপ্রাপ্ত রুট নির্বাচন এবং ছয় মাসের মধ্যে পুরো সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রস্তাবিত পাঁচটি রুটের পাশাপাশি ঢাকার আরও কয়েকটি এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও সমীক্ষায় বিবেচনা করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত মনোরেল-৮, যেখানে প্রস্তাব করা হয়েছে ৯টি স্টেশন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এ ছাড়া আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও অথবা শ্যামলী পর্যন্ত ১০টি স্টেশন নিয়ে মনোরেল-১০ এবং পল্টন থেকে সদরঘাট অথবা ঝিলমিল পর্যন্ত ৬ কিংবা ১১টি স্টেশন নিয়ে মনোরেল-১৩-এর প্রস্তাব রয়েছে।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান জানান, প্রস্তাবিত মনোরেল ব্যবস্থা রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পরিবেশবান্ধব, টেকসই ও দক্ষ পরিবহনব্যবস্থা হিসেবে যাত্রীদের চলাচল সহজ করবে।

তিনি বলেন, প্রস্তাবিত মনোরেল রুটগুলোর সঙ্গে বিদ্যমান ও পরিকল্পনাধীন মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহনব্যবস্থার সংযোগ স্থাপনের সুযোগ রাখা হবে। বিশেষ করে মেট্রোরেল থেকে নেমে যাত্রীদের গন্তব্যের শেষ অংশে পৌঁছানোর ক্ষেত্রে মনোরেল কার্যকর ভূমিকা রাখতে পারে।

মশিউর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকার যান চলাচলের মডেলভিত্তিক সমীক্ষার মাধ্যমে যাত্রী চাহিদা নিরূপণ করেছে ডিটিসিএ। পরবর্তী বিশ্লেষণের জন্য এসব তথ্য বুয়েটের পরামর্শকদের সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্রস্তাবিত দুটি মনোরেল রুটের প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা তৈরির জন্য সরকারি রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সমীক্ষার আওতায় সম্ভাব্য রুটের অবস্থান, স্টেশন ও ডিপো নির্মাণের স্থান, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা, নির্মাণ ব্যয় এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে।

পাশাপাশি প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাবও মূল্যায়ন করা হবে।

মনোরেল হলো উড়াল কাঠামোর ওপর দিয়ে চলাচলকারী বিশেষ ধরনের গণপরিবহনব্যবস্থা। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যেখানে সড়কের জায়গা সীমিত এবং প্রচলিত গণপরিবহনের অবকাঠামো নির্মাণ কঠিন, সেখানে মনোরেল কতটা কার্যকর হতে পারে, তা যাচাই করছে ডিটিসিএ।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বুয়েটের পরামর্শকেরা সমীক্ষায় বিভিন্ন এলাকার জনসংখ্যা, সম্ভাব্য স্টেশনের যাত্রী আকর্ষণের এলাকা, গণপরিবহন সেবার অপ্রাপ্যতা, যানজটপূর্ণ স্থান, ডিপো নির্মাণের জন্য জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে রুট সম্প্রসারণের সুযোগ পর্যালোচনা করেছেন।

এ ছাড়া নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা এবং প্রকল্পের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক যৌক্তিকতাও মূল্যায়ন করা হচ্ছে। এ কাজে দেশি ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে, রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনব্যবস্থার উন্নয়নে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মনোরেল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত পাঁচটি রুটের মধ্যে কোন দুটি চূড়ান্ত হবে, তা নির্ভর করছে চলমান বিস্তারিত মূল্যায়ন ও নকশা প্রণয়নের ওপর।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন