ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ৩২৩ কোটি টাকা সহায়তা

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১: ৫৫
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ৩২৩ কোটি টাকা সহায়তা
সংগৃহীত

সড়ক পরিবহন বিধিমালা কার্যকর হওয়ার পর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭ হাজার ৮৭৭ জনের পরিবারকে মোট ৩২২ কোটি ৮৯ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০৬ কোটি ৮ লাখ টাকা।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের আর্থিক সহায়তা দিতে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। বিধিমালা কার্যকর হওয়ার পর এই বোর্ডের আওতায় আর্থিক সহায়তার আবেদন গ্রহণ শুরু হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২২ অনুযায়ী নির্ধারিত আর্থিক সহায়তা পাওয়ার বিধান রয়েছে। ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে ট্রাস্টি বোর্ড বিধি অনুযায়ী সহায়তা দেয়।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬২ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়ার কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ১৯ অক্টোবর। ট্রাস্টি বোর্ডের চেক বিতরণের বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৮৭৭ জনের জন্য ৩২২ কোটি ৮৯ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সহায়তাপ্রাপ্তদের মধ্যে আহত ১ হাজার ৪৩২ জন, গুরুতর আহত ৬৮৪ জন এবং নিহত ৫ হাজার ৭৬১ জনের পরিবার রয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৫ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ১৪৯ বিধি অনুযায়ী, দুর্ঘটনায় কেউ নিহত হলে কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে পরে মৃত্যুবরণ করলে তাঁর পরিবার এককালীন অন্যূন ৫ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। দুর্ঘটনায় কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে সহায়তার পরিমাণ অন্যূন ৩ লাখ টাকা। গুরুতর আহত হয়ে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলেও অন্যূন ৩ লাখ টাকা দেওয়া হবে। তবে গুরুতর আহত হলেও চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে সহায়তার পরিমাণ অন্যূন ১ লাখ টাকা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়াই সবকিছুর শেষ কথা নয়। দুর্ঘটনা প্রতিরোধ কিংবা কমিয়ে আনতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদেরও আরও দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

দুর্ঘটনার পর আহত ব্যক্তির দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও আইনে নির্দেশনা রয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬২(১) ধারায় বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মোটরযানচালক, কন্ডাক্টর বা তাঁদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা কেন্দ্র বা হাসপাতালকে অবহিত করবেন। একই সঙ্গে আহত ব্যক্তির জীবন রক্ষায় দ্রুততম সময়ে তাঁকে নিকটস্থ চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আইনের একই ধারায় পুলিশকে দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর চালুর কথা বলা হয়েছে। এ নম্বরে দুর্ঘটনাকবলিত মোটরযানের চালক, কন্ডাক্টর, মালিক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা তাদের প্রতিনিধি, যাত্রী কিংবা দুর্ঘটনা প্রত্যক্ষকারী যে কেউ জরুরি উদ্ধার ও চিকিৎসাসহায়তার জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

সড়ক পরিবহন আইনের আওতায় নির্ধারিত আর্থিক সহায়তার বাইরেও হাইকোর্টে রিটের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার নজির রয়েছে। এর মধ্যে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ পাওয়ার ঘটনা উল্লেখযোগ্য।

২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় একটি পা হারান তরুণ প্রাইভেটকারচালক রাসেল সরকার। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়। পরে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

রিটের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন। ওই রায়ের পর গ্রিন লাইন কর্তৃপক্ষ তাঁকে ৩০ লাখ টাকা এবং চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা দেয়।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সাভারের সিআরপিতে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে জানিয়ে রাসেল সরকার বলেন, হাইকোর্টের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। আদালতের রায়ে মোট ৩৩ লাখ ৪০ হাজার টাকা পেয়েছেন। তবে তাঁর যে ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন