ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক অবক্ষয়ও ঘটেছিল: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১৩: ৫৪
ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক অবক্ষয়ও ঘটেছিল: প্রধানমন্ত্রী
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে শুধু রাজনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়া হয়নি, এর সঙ্গে রাষ্ট্র এবং সমাজের চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছিল। আজ (শনিবার, ৭ নভেম্বর) জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশ তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে পরিবারে পরিবারে পর্যন্ত বিরোধ-বিবাদ উস্কে দেয়া হয়েছিল। চলমান সামাজিক বাস্তবতায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতির উন্নয়ন একমাত্র উপায় নয়। সমাজে সৌহার্দ্য সম্প্রীতি এবং সামাজিক মূল্যবোধ পুনরোজ্জীবিত হলে সামাজিক অপরাধের মাত্রা অনেকাংশে কমে যাবে।’

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে শুধু রাজনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়া হয়নি বরং রাষ্ট্র এবং সমাজের চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছিল।’

গ্রাম পুলিশের বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘দফারফা কিংবা মহল্লাদার নয়, পেশাগত পরিচয় গ্রাম পুলিশ করার সরকারি সিদ্ধান্ত হয়েছে। মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান। তৃণমূল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত রাখার ব্যাপারে প্রাথমিকভাবে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, ‘উন্নত সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে গ্রাম পুলিশকে।’

গ্রাম পুলিশের বেতন-ভাতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম পুলিশের স্বার্থরক্ষায় বেতন ভাতা বাড়ানোসহ আরও বেশ কয়েকটি সুবিধা নিশ্চিত করা হয়েছে। গ্রাম পুলিশের বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। বাড়ানো হয়েছে অবসরকালীন ভাতাও।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন