ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১৬: ৫১
বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস
সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় পল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে হেঁটে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি, তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অতীতের মতো আবারও তারা ষড়যন্ত্র করছে। আবারও তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করতে চায়, দেশে তারা নিশিরাতের নির্বাচন চালু করতে চায়। কিন্তু এই দেশের মানুষদের ষড়যন্ত্র করে দমানো যাবে না।

‘এসব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে ফেলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তারেক রহমান বলেন, ‘আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন, ২৪-এর গণঅভ্যুত্থানকে রক্ষার দিন আজ। দেশের ভেতরেই হোক আর বাইরে, সব ষড়যন্ত্রের জবাব এক এক করে দেওয়া হবে।’



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন