https://newsbdc.com/national/mw7ilo9woy
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় রয়েছে সরকার: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, তা তারা ডিউ প্রসেসে করছেন। বিষয়টি আইনসঙ্গতভাবে মোকাবিলা করা হবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৬ মিনিট আগে
এ সময় সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, এটি ভারত সরকারের ব্যাপার। বন্দীবিনিময় চুক্তির আওতায় তাদের কাছে অনুরোধ করা হয়েছে। দেশটি হস্তান্তর করলে শেখ হাসিনাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার, সেভাবে করা হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।