https://newsbdc.com/national/mw7m5htrlk
খাদ্যসংকটে কেউ মারা যাবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী
দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
খাদ্যমন্ত্রী জানান, এ বছর আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে আরও ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, প্রতি কেজি ৪৯ টাকা দরে কিনবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে
আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, প্রতি কেজি ৪৮ টাকা দরে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে
তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।
চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।