https://newsbdc.com/national/mw7o9uap1z
রোহিঙ্গা ইস্যু বিশ্বদরবারে সচল রাখতে চায় সরকার: শামা ওবায়েদ
রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার থাকুক বা না থাকুক, রোহিঙ্গা ইস্যুতে সবসময় সোচ্চার ছিল। জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্র করতে পেরেছিলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪১ মিনিট আগে
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদণ্ড সোজা ছিল না বলেই চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে জোর দিতে পারেনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া দ্রুত করতে হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।