https://newsbdc.com/national/mw7rdp62wt
অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের
চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা বন্ধ এবং ইলিশ মাছের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
এ লক্ষ্যে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে
গত বুধবার (৪ নভেম্বর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্বাদু ইলিশের জন্য চাঁদপুর দেশজুড়ে পরিচিত। ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখা এবং এর মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।
এ ধরনের প্রতারণা রোধে অনলাইনে ইলিশ মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১২ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট-ক) সংগ্রহ করে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একই সঙ্গে পরিশিষ্ট-খ-তে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যাবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।