ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২৩: ৩২
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার: সমাজকল্যাণমন্ত্রী
সংগৃহীত

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত 'আইডিইবি'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস'-এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমাদের সকল উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রার কেন্দ্রে থাকতে হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা নিজেদের মধ্যে কোনো প্রকার অনৈক্য বা বিভেদ সৃষ্টি করতে চাই না এবং কাউকে সেই সুযোগ তৈরি করতেও দিতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪১ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকৌশলীদের উদ্দ্যেশ্যে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীত করে 'উপ-সহকারী প্রকৌশলী' হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁদেরকে দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। প্রকৌশলীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং এই ধরনের কারিগরি প্রশিক্ষণ কেবল ঢাকাকেন্দ্রিক না রেখে দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত আধুনিক প্রশিক্ষণের সুযোগ বিস্তৃত করা গেলে সামগ্রিকভাবে দক্ষ জনশক্তি গড়ে উঠবে, যার সুফল ভোগ করবে প্রতিটি পরিবার তথা সমগ্র দেশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ কবীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন